ড্যাফোডিল স্কুলে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস) আইসিটি ক্লাবের আয়োজনে দিনব্যাপী ডিআইএস আন্তশাখা আইসিটি অলিম্পিয়াড ২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞানকে সমৃদ্ধ করতে অত্যন্ত কার্যকর এবং আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের এ ধরনের প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করবে।’
ডিআইএসের অধ্যক্ষ সাহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআইএসের ঊর্ধ্বতন উপাধ্যক্ষ রহিমা কে রোজমেরী। বিদ্যালয়টির ধানমন্ডি, সোবহানবাগ, উত্তরা ও চাঁদপুর শাখার দুই শতাধিক শিক্ষার্থী আইসিটি কুইজ, লোগোর নকশা, প্রোগ্রামিং এবং ওয়েব ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তি